img

প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত :  ১৯:০৮, ০৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:১০, ০৭ অক্টোবর ২০২৫

প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও।  এর পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

পুলিশ জানায়, শিল্পার বাড়িতে গিয়ে সাড়ে চার ঘণ্টা সময় নিয়ে শিল্পার বক্তব্য নথিভুক্ত করা হয়। এসময় তিনি নিজের বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া কিছু আর্থিক লেনদেনের নথি জমা দেন, যা এখন যাচাই করছে কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং। তখন তিনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান, ফলে তাকে আবারও তলব করার প্রস্তুতি নিচ্ছে ইকনমিক অফেন্সেস উইং।

এই মামলায় ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ কোটিরও বেশি রুপি হাতিয়ে নেন।

পরে রাজ কুন্দ্রা দাবি করেন, ঐ অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। তবে তদন্তে সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ পেয়েছে ইকনমিক অফেন্সেস উইং।

তদন্তকারীদের ভাষ্য, শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়া ছাড়াও বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও কিছু অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি।

img

স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

প্রকাশিত :  ১৩:৫৩, ০৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:১৯, ০৫ ডিসেম্বর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার নতুন করে গান গেয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

ফারিণ বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।