img

মেসির ‘উড়ন্ত’ গোলে মায়ামির জয়

প্রকাশিত :  ০৮:৫৮, ২৫ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:০৬, ২৫ অক্টোবর ২০২৫

মেসির ‘উড়ন্ত’ গোলে মায়ামির জয়

ইন্টার মায়ামি মেজর লিগ সকারের (এমএসএল) প্রথম রাউন্ডে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে। এর মধ্যে জোড়া গোল করেছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এর মধ্যে বক্সের বাহির থেকে অনেকটা দৌড়ে উড়ন্ত হেডে দলকে প্রথম লিড এনে দেন আর্জেন্টাইন এই তারকা। 

শনিবার ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করে ইন্টার মায়ামি। মাঝমাঠ থেকে বল টেনে বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজকে ডানপ্রান্তে  পাস দেন মেসি। এরপর গতির সঙ্গে দৌড়ে বক্সে ঢুকে পড়েন। সুয়ারেজের গোলের মুখে বাড়ানো ক্রসে উড়ে গিয়ে হেড দিয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করে ফেলে মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তাডিও আলেন্দা। যোগ করা সময়ে মেসি তার দ্বিতীয় গোলটি করেন। পুরো সময় মাঠে থাকার মেসি ম্যাচের ৯৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিতই করে ফেলেছিলেন। 

কিন্তু যোগ করা সময়ের ১২ মিনিটে এক গোল শোধ করে দেয় ন্যাশভিল। সম্প্রতি মেসি ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তি করেছেন। ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকতে চান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ভক্তদের সুখবর দেওয়ার পরই জোড়া গোল করলেন বাঁ-পায়ের এই জাদুকর। 

img

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

প্রকাশিত :  ১১:৪৮, ০৯ মার্চ ২০২৬

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তির কাছে হার মানতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে উজবেকিস্তান। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের। এর ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগও শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে শূন্য হাতেই।

আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই উজবেকদের প্রবল চাপের মুখে পড়ে। বারবার রক্ষণে হানা দেওয়া উজবেকিস্তানকে শুরুর দিকে দারুণ পজিশনিংয়ে একবার নিশ্চিত গোলবঞ্চিত করেন গোলরক্ষক মিলি আক্তার। তবে এরপর একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।

ফল পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি উজবেকদের। ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক দলীয় আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। গোল হজমের পরও উজবেকদের চাপ সামলাতে হয়েছে বাংলাদেশকে। ২৩ মিনিটে মারিয়া মান্দার অসাধারণ এক ট্যাকেলে নিশ্চিত গোল হজম থেকে বাঁচে দল।

এরপর সমতায় ফেরার দারুণ দুটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার অসাধারণ একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। আর ৪২ মিনিটে বক্সে ঢুকে কোহাতি কিসকুর জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা খাতুন, কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন কোহাতি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। অল্প সময়ের মধ্যে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেন ঋতুপর্ণারা, কিন্তু কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি আর পাওয়া হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তির চরম খেসারত দিতে হয় ডিফেন্ডারদের।

৬২ মিনিটে মাঝমাঠ থেকে বক্সের ভেতর উমিদা জোইরোভার বাড়ানো বল পেয়ে সহজেই ব্যবধান ২-০ করেন উজবেক ফরোয়ার্ড দিলদোরা নোজিমোভা। এই ধাক্কা সামলাতে না সামলাতেই ৬৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এই গোলটিও আসে দিলদোরা নোজিমোভার পা থেকে। বলের পেছনে ছুটতে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের তখন বেশ পরিশ্রান্ত দেখাচ্ছিল।

৭০ মিনিটে দুর্দান্ত গোলকিপিং করা মিলির হাত থেকে বল কেড়ে নিয়ে গোল করে বসেন উজবেকিস্তানের আসালকন আমিনজোনোভা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে রেফারি সেই গোলটি বাতিল করেন।

৮২ মিনিটে বক্সের বাইরে থেকে বদলি খেলোয়াড় সুরভীর নেওয়া দারুণ একটি জোরালো শট ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক জনিমকুলোভা। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে নিলুফার কুদ্রাতোভার গোলে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেয় উজবেকিস্তান। বক্সের ভেতর কুদ্রাতোভার নেওয়া শট মিলি চেষ্টা করেও ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

খেলাধূলা এর আরও খবর