img

সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত

প্রকাশিত :  ০৮:৩২, ৩০ অক্টোবর ২০২৫

সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।

পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান।

আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে।

এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।


img

নতি স্বীকার না করলে নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোনঠাসার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত :  ১০:৪৭, ১২ এপ্রিল ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন।

ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।

প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তাঁর রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ারুন নামের একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রতিরোধ অব্যাহত থাকবে।’

সূত্র: আল–জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর