img

‘সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না’

প্রকাশিত :  ১৪:৪০, ৩১ অক্টোবর ২০২৫

‘সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে পাশে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। 

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আসিফ বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

আসিফের এমন মন্তব্য নজরে আসে প্রেস সচিব শফিকুল আলমেরও। প্রেস সচিব তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার দিয়ে লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

প্রকাশিত :  ১০:৩৯, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন । সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে তার নাম। যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুস্তাফিজুর রহমানকে ক্যালান্ডার্স ২০১৬ এবং ২০১৮ সালে দলে অন্তর্ভুক্ত করেছিল। এবার আবারও তিনি লাহোর কালান্দার্সের জার্সি পরবেন। চুক্তি অনুযায়ী তার বেতন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, “একবার কালান্দারস , সবসময় ক্যালান্দার। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।”

এর আগে লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, বহুমুখী খেলোয়াড় সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছিল। এই কৌশলগত পদক্ষেপ দলের মূল কাঠামোকে আরও শক্তিশালী করেছে এবং আগামী নিলামের আগে শক্তিশালী অভিযান গড়ার ভিত্তি তৈরি করেছে। 

খেলাধূলা এর আরও খবর