img

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

প্রকাশিত :  ০৯:৩৬, ০৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:৩৪, ০৩ নভেম্বর ২০২৫

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি। 

আজ সোমবার সকালে এই মামলাটি করেন তিনি। এসময় ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন ডাকসুর সদস্যরা। 

বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।

ফেসবুক পোস্টে জাকারিয়া বলেন, ‘শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।’

তিনি আরও লিখেছেন, ‘অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরবর্তীতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।’

জাকারিয়া জানান, ‘ডিবির সাইবার ইউনিট আমাদেরকে আশ্বাস দিয়েছেন পরবর্তীতে কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃত করাসহ যেকোনো সাইবার বুলিং এর স্বীকার হলে দ্রুততম সময়ের মধ্যে তারা ব্যবস্থা নিবে।’

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

ফোন হারালেও দূর থেকেই যেভাবে ডিলিট করতে পারবেন নিজের ছবি-ভিডিও

প্রকাশিত :  ০৮:৩৪, ১০ ফেব্রুয়ারী ২০২৬

স্মার্টফোন এখন শুধু কল বা মেসেজের যন্ত্র নয়—এতে জমা থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মতো সংবেদনশীল তথ্য। ফোন হারানো বা চুরি হলে সবচেয়ে বড় ঝুঁকি এসব ডাটার নিরাপত্তা। তবে সুখবর হলো, ফোন হাতে না থাকলেও দূর থেকেই পুরো ডাটা ডিলিট করা সম্ভব। 

চলুন, জেনে নেওয়া যাক ফোন হারালে কীভাবে দূর থেকেই ব্যক্তিগত ছবি-ভিডিও ডিলিট করার নিয়ম—

অ্যান্ড্রয়েড ফোন হারালে করণীয়

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের Find My Device সেবা বেশ কার্যকর। ফোনে আগে থেকেই গুগল অ্যাকাউন্ট লগইন ও ইন্টারনেট চালু থাকতে হবে। অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে Find My Device ওপেন করে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। হারানো ফোনটি সিলেক্ট করে ‘Erase Device’ অপশনে ক্লিক করলেই ছবি, ভিডিওসহ সব ডাটা স্থায়ীভাবে মুছে যাবে।

আইফোন হারালে যেভাবে ডাটা মুছবেন

আইফোন ব্যবহারকারীরা Find My iPhone ফিচার ব্যবহার করতে পারেন। আইক্লাউডে অ্যাপল আইডি লগইন ও ফিচারটি অন থাকতে হবে। অন্য ডিভাইস থেকে iCloud.com এ গিয়ে অ্যাপল আইডি দিয়ে লগইন করুন, ‘Find Device’ অপশনে হারানো আইফোন নির্বাচন করে ‘Erase iPhone’ চাপুন। এতে ফোনের সব ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যাবে।

ক্লাউড ব্যাকআপ থাকলে দুশ্চিন্তা কম

যদি আগে থেকেই গুগল ফটোস বা আইক্লাউড ব্যাকআপ চালু থাকে, তাহলে ফোন থেকে ডাটা মুছে গেলেও ক্লাউডে থাকা ছবি-ভিডিও নিরাপদ থাকবে। নতুন ফোনে লগইন করলেই সেগুলো আবার পাওয়া যাবে।

অ্যাকাউন্ট ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন

ফোন হারানোর পর দ্রুত গুগল বা অ্যাপল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল থেকে লগআউট করুন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করুন এবং সিম কার্ড বন্ধ করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

আগাম সতর্কতাই সেরা সুরক্ষা

ফোন হারানোর ঝুঁকি কমাতে আগে থেকেই Find My Device/Find My iPhone চালু রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার, নিয়মিত ক্লাউড ব্যাকআপ এবং গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে রাখা বুদ্ধিমানের কাজ।