img

চুনারুঘাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত :  ০৮:১৪, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৪২, ০৬ নভেম্বর ২০২৫

চুনারুঘাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২) কে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ।

তার বাড়ি একই উপজেলার কালেঙ্গা গ্রামে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে (৮) প্রিন্সিপাল ইমরান অফিস কক্ষে ডেকে নেন। পরে সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।

চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

যদিও অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সিলেটের খবর এর আরও খবর

img

রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাজু, সম্পাদক সোহেল

প্রকাশিত :  ১৮:১৬, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:০০, ০৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। খবর ‘বাসস’ এর।

গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৫৭২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪২৮ জন। 

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু। তিনি পেয়েছেন ২০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশুক আলম পেয়েছেন ১২৪ ভোট এবং আমির হোসেন পেয়েছেন ৯৬ ভোট। 

সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। তিনি পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। 

এদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোনাওয়ার আলী (২৮৫ ভোট), ইজাজুল হক চৌধুরী নাসিম (২৩৮ ভোট), আব্দুস সাত্তার মো. মামুন (২১৮ ভোট), মো. আশরাফ হোসেন লিটন (১৯৫ ভোট), মো. আনিসুজ্জামান (১৬১ ভোট)। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শামসুর রহমান। 

প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, সেক্রেটারি পদে ২ জন এবং সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


সিলেটের খবর এর আরও খবর