এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩০ সেপ্টেম্বর ২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.২৪ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ০২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৩৩ পয়সা; গত বছর একই সময় কোম্পানির সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ৫৪ টাকা ০৮ পয়সা।


















