img

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

প্রকাশিত :  ১৭:৫৬, ১০ নভেম্বর ২০২৫

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

দেশের বাজারে ৯ দিনের মাথায় আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।এর আগে গত ২ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বৃদ্ধি পেয়েছে । ফলে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (১০ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সংগঠনটি জানিয়েছে, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম রয়েছে অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর

img

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত :  ০৯:২৬, ০৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।


অর্থনীতি এর আরও খবর