img

সূত্রাপুর ফায়ার সার্ভিসের সামনে বাসে আগুন

প্রকাশিত :  ১৪:৩৫, ১১ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৩৮, ১১ নভেম্বর ২০২৫

সূত্রাপুর ফায়ার সার্ভিসের সামনে বাসে আগুন

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ নামের এক বাসে আগুনের ঘটনা ঘটেছে। ‎মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে পার্ক করা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যান। এ ফাঁকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

প্রকাশিত :  ১৩:১৩, ০৪ ডিসেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৪। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন। এনিয়ে চলতি বছরে ৯৬ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩২০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারাদেশে ৫৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন।