img

জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশিত :  ০৬:৪০, ১২ নভেম্বর ২০২৫

 জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে । জুড়ী উপজেলা ছাত্রলীগের ব্যানারে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ. আর. সাজেদের নেতৃত্বে হঠাৎ করেই কামিনীগঞ্জ বাজার এলাকায় ছাত্রলীগের ১০-১৫জন নেতাকর্মী \'জয় বাংলা জয় বঙ্গবন্ধু\', \'অবৈধ ট্রাইবু্নাল মানি না মানবো না\' ইত্যাদি স্লোগান দিয়ে বাজারে বিক্ষোভ মিছিল দেন।

মিছিলের ভিডিও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজের ভেরাফাইড ফেইসবুকে পোস্ট করেছেন। মূলত এর পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি সূত্র জানায়, প্রভাবশালী একটি মহলের আশ্বাসে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে।

নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ। স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে অনেকে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বলে মনে করছেন।

এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূইয়া জানান, মঙ্গলবার সকালে সবাই যখন ঘুমে ছিল তখনই ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিলে একটি ঝটিকা মিছিল বের করে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে খোঁজে পাইনি। আমরা জানতে পেরেছি তারা একটি গাড়িযোগে এসে কামিনীগঞ্জ বাজারে হঠাৎ এসে কয়েক মিনিটের মধ্যে ঝটিকা মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, মিছিলের নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ নেতা এ. আর. সাজেদ মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাজু, সম্পাদক সোহেল

প্রকাশিত :  ১৮:১৬, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:০০, ০৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। খবর ‘বাসস’ এর।

গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৫৭২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪২৮ জন। 

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু। তিনি পেয়েছেন ২০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশুক আলম পেয়েছেন ১২৪ ভোট এবং আমির হোসেন পেয়েছেন ৯৬ ভোট। 

সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। তিনি পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। 

এদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোনাওয়ার আলী (২৮৫ ভোট), ইজাজুল হক চৌধুরী নাসিম (২৩৮ ভোট), আব্দুস সাত্তার মো. মামুন (২১৮ ভোট), মো. আশরাফ হোসেন লিটন (১৯৫ ভোট), মো. আনিসুজ্জামান (১৬১ ভোট)। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শামসুর রহমান। 

প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, সেক্রেটারি পদে ২ জন এবং সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


সিলেটের খবর এর আরও খবর