img

বাড়িতে ছত্রাক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নতুন ক্যাম্পেইন "ব্রেক দ্যা মৌল্ড"

প্রকাশিত :  ২০:৪১, ১২ নভেম্বর ২০২৫

বাড়িতে ছত্রাক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নতুন ক্যাম্পেইন
শীতের শুরুতে ঘরে ছত্রাক (মৌল্ড) দেখা দেওয়ার ঝুঁকি বাড়ায় - এমন সতর্কতা দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল \"ব্রেক দ্যা মৌল্ড\" ক্যাম্পেইন শুরু করেছে। কাউন্সিলের মতে, যুক্তরাজ্যের অনেক বাড়িতেই শীতকালে আর্দ্রতা বেড়ে ছোট আকারে ছত্রাক (চিতিপড়া) দেখা যায়, যা দ্রুত ছড়িয়ে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। বিশেষত অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বাসিন্দাদের জন্য এটি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউন্সিল বাসিন্দাদের ঘরে আর্দ্রতা কমাতে ও বায়ু চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—কাপড় শুকানোর সময় জানালা খোলা রাখা, রান্নার সময় হাঁড়িতে ঢাকনা ব্যবহার করা এবং প্রতিদিন জানালায় জমে থাকা জল মুছে ফেলা। পাশাপাশি যথাযথ গরম রাখা (১৮–২১°C) ছত্রাক প্রতিরোধে সহায়ক বলে জানানো হয়েছে।
ছত্রাক দেখা দিলে যত দ্রুত সম্ভব তা পরিষ্কার করতে বলছে কাউন্সিল। জানালা খোলা রেখে দরজা বন্ধ করা, গ্লাভস ও মাস্ক ব্যবহার করা এবং বাজারে পাওয়া মোল্ড রিমুভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ব্লিচ বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে, কারণ এতে ছত্রাক আরও ছড়িয়ে পড়তে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভাড়াটিয়াদের তাঁদের ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে সমস্যা রিপোর্ট করার পরামর্শ দিয়েছে কাউন্সিল। কাউন্সিল/সোশ্যাল রেন্ট ভাড়াটিয়ারা নির্দিষ্ট রিপোর্টিং সিস্টেম ব্যবহার করতে পারবেন, আর প্রাইভেট ভাড়াটিয়ারা বাড়িওয়ালা বা এজেন্সিকে জানাতে পারবেন।
কাউন্সিল বলেছে, “স্বাস্থ্য সুরক্ষার জন্য ঘর শুকনো, পরিষ্কার ও বায়ু চলাচলযোগ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছত্রাককে বাড়তে দেবেন না—ঝুঁকি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।”
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাম্পেইন \"ব্রেক দ্যা মৌল্ড\" এর ভিডিও দেখতে ভিজিট করুন: https://www.youtube.com/watch?v=o5xgdduplvI

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর