img

টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬: সমাজসেবার স্বীকৃতি দিতে মনোনয়ন আহ্বান

প্রকাশিত :  ২০:৪৪, ১২ নভেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬: সমাজসেবার স্বীকৃতি দিতে মনোনয়ন আহ্বান

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এ বছরের সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬ ঘোষণা করেছে। বরাবরের মতো এবারও কাউন্সিল খুঁজছে সেইসব নীরব নায়ককেযারা নিজের স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির উন্নয়নমানুষের কল্যাণ এবং এলাকার সুনামের জন্য কাজ করে যাচ্ছেন। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছেযারা টাওয়ার হ্যামলেটস এলাকায় বাস করেনকাজ করেন বা পড়াশোনা করেন - এমন যেকোনো ব্যক্তি মনোনয়নের জন্য প্রস্তাব করতে পারবেন।
কাউন্সিলের অধীনে পরিচালিত এই পুরস্কার স্কিমের লক্ষ্য হলোকমিউনিটি-তে অবদান রাখা মানুষদের স্বীকৃতি প্রদানযাদের কাজ অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়।


২৬ বছর বা তদূর্ধ্বদের জন্য বিভাগ সমূহ:

১. কমিউনিটির সেবায় অসাধারণ অবদান
২. ক্রীড়াসাংস্কৃতিক বা শিল্পক্ষেত্রে সাফল্যের মাধ্যমে বারার-এর সুনাম বাড়ানো
৩. পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে মানুষের জীবনমান উন্নয়নে অবদান
৪. ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কমিউনিটির জন্য কার্যকর অবদান
১১ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য বিভাগসমূহ:
৫. সমাজসেবায় অসাধারণ অবদান
৬. ক্রীড়াসাংস্কৃতিক বা শিল্পক্ষেত্রে অর্জনের মাধ্যমে borough-এর মান বৃদ্ধি
৭. তরুণ উদ্যোক্তা হিসেবে সাফল্য
৮. সমবয়সীদের সহায়তায় বিশেষ উদাহরণ সৃষ্টি
৯. যুক্তরাজ্য বা বিদেশে টাওয়ার হ্যামলেটসের প্রতিনিধিত্বকারী যুব অ্যাম্বাসেডর
মরণোত্তর (পোস্টহিউমাস) পুরস্কার: মৃত্যুর এক বছরের মধ্যে থাকলেই এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: বুধবার৩১ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 020 7364 4883 অথবা ইমেইল: speaker@towerhamlets.gov.uk
কাউন্সিলের এক মুখপাত্র জানান, “আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করেন। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিভিক এওয়ার্ড। এবারও টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে -যারা সত্যিকার অর্থে পরিবর্তন ঘটাচ্ছেনতাদের নাম সামনে আনতে।


কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর