img

ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:২৮, ১৩ নভেম্বর ২০২৫

ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বিআইআরসি) ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিআইআরসির শহীদ কর্নেল নকীব হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টায় সেনাপ্রধান সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।

বক্তব্যে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। 

পাশাপাশি রেজিমেন্টের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহী স্টেশনে কর্মরত অফিসারবৃন্দ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ।


বাংলাদেশ এর আরও খবর

img

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

প্রকাশিত :  ১৬:১৪, ০৫ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দু’জন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক।