img

ইস্ট লন্ডন মসজিদের প্রথম বিজ্ঞান মেলায় হাজার হাজার কিশোর-তরুণের অংশগ্রহণ

প্রকাশিত :  ১০:৫৮, ১৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:১৪, ১৩ নভেম্বর ২০২৫

ইস্ট লন্ডন মসজিদের প্রথম বিজ্ঞান মেলায় হাজার হাজার কিশোর-তরুণের অংশগ্রহণ

লন্ডন, ১৪ নভেম্বর ২০২৫: বিজ্ঞান নিয়ে তরুণ ও যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'সায়েন্স ফেয়ার' বা বিজ্ঞান মেলা।

৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলএমসি'র তিনটি হলজুড়ে অনুষ্ঠিত এই মেলায় আড়াই  হাজারেরও বেশি তরুণ-যুবক অংশগ্রহণ করেন । মেলার মূল উদ্দেশ্য ছিলো, তরুণ সমাজকে এ কথা বোঝানো যে, ধর্ম ও বিজ্ঞান আলাদা কিছু নয়, বরং একটি অপরটির পরিপুরক।

সাইয়েন্স মেলার আয়োজন সম্পর্কে ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এই মেলা মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করে । আমরা চাই আমাদের তরুণরা যেন গর্বিত মুসলমান হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও অবদান রাখে । তবে তা যেন হয় ইসলামিক শিক্ষার আলোকে, নৈতিকতা ও বিনয়ের সাথে।

মেলার কো-অর্ডিনেটর, ইস্ট লন্ডন মসজিদের ইয়ুথ এনগেইজমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান বলেন- দিনব্যাপী পরিবারবান্ধব এই আয়োজনে ছিলো ইন্টারঅ্যাকটিভ স্টল, লাইভ এক্সপেরিমেন্ট, এবং স্টিম তথা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক কার্যক্রম । এসব পরিচালনা করেন শিক্ষার্থী, শিক্ষক এবং মুসলিম পেশাজীবীরা। এটি শুধু একটি শিক্ষামূলক মেলা ছিলোনা—বরং ছিলো কৌতুহল, হাতে-কলমে শেখার সুযোগ এবং কমিউনিটির মানুষের শিক্ষার এক সুন্দর উৎসব।

মেলার শেষ দিকে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনাসভা । 'তাওহিদ ইন ন্যাচার'-শীর্ষক এই বিশেষ আলোচনার মুল বক্তা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির বিজ্ঞানী ও মেডিকেল গবেষক ড. ওসাইদ আথার  'কীভাবে আল্লাহর একত্ব প্রকৃতির সর্বত্র বিরাজমান- তা ধর্ম ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর