গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেত্রী ফারজানা খান এর পিতার ইন্তেকাল
মমতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম লেডিস ক্লাবের সহ-সভাপতি ও সাবেক সাংসদ সাবিহা মূসার স্বামী ডা. মুসা খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি ৮৬ বছর বয়সে বুধবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি ইংল্যান্ডের সর্ববৃহৎ বাংলাদেশি সামাজিক সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেত্রী ফারজানা খান এর পিতা।
চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডের বাসিন্দা ডা. মুসা খানের গ্রামের বাড়ি হাটহাজারীর নজুমিয়াহাট বথুয়া গ্রামে। মৃত্যু কালে তিনি দুই পুত্র, এক কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, চট্টগ্রাম লেডিস ক্লাব, মমতাসহ দেশ বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।



















