img

সাংবাদিকদের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের মেয়রপ্রার্থীর মতবিনিময়

প্রকাশিত :  ১০:৫১, ১৪ নভেম্বর ২০২৫

সাংবাদিকদের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের মেয়রপ্রার্থীর মতবিনিময়

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস -এর আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনীত মেয়রপ্রার্থী সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ই নভেম্বর) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে পিউর চা-ই ক্যাফের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়ে।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো.সাজিদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে   উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সাংবাদিক এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ।

এ সময় ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রশ্ন করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। তিনি সাদরে প্রশ্নের উত্তর দেন। তারমধ্যে তিনি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেট্স এর ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এতে রিপোর্টার্স ইউনিটির সকলের সহ বারার প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া প্রমূখ।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর