img

সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের দুই মিলিয়ন ফ্রি স্কুল মিল পরিবেশন করেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

প্রকাশিত :  ২০:৩০, ১৫ নভেম্বর ২০২৫

সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের দুই মিলিয়ন ফ্রি স্কুল মিল পরিবেশন করেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

টাওয়ার হ্যামলেটস্, লন্ডন, ১৪ নভেম্বর: ২০২৩ সালের সেপ্টেম্বরে কাউন্সিল তাদের সার্বজনীন ফ্রি স্কুল মিলস স্কিম চালুর পর থেকে টাওয়ার হ্যামলেটস সেকেন্ডারি স্কুল শিক্ষার্থীদের দুই মিলিয়নেরও বেশি ফ্রি স্কুল মিল সরবরাহ করেছে।

পারিবারিক আয়ের পরোয়া না করেসারা দেশের মধ্যে প্রথমবারের মতো একটি বরো হিসেবে টাওয়ার হ্যামলেটস সব সেকেন্ডারি শিক্ষার্থীকে ফ্রি স্কুল মিলের সুযোগ দেয়।

এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে জীবনযাত্রার ব্যয় সংকটে সংগ্রামরত পরিবারগুলোর আর্থিক চাপ কমানো এবং প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন গরমস্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা প্রদান।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “দুই মিলিয়ন মিল পরিবেশন করা আমাদের বরোর জন্য একটি বিশাল মাইলফলক। এটি দেখায় শিশুদের ক্ষুধার্ত থাকার বিরুদ্ধে আমাদের প্রতিশ্রুতি কতটা শক্তিশালী এবং প্রতিটি শিশুকে সফল হওয়ার সুযোগ দিতে আমরা কতটা অঙ্গীকারবদ্ধ। এটি স্বাস্থ্যশিক্ষা এবং সমতার জন্য একটি বিনিয়োগ।”

এডুকেশনইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার এবং ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার বলেন, “সার্বজনীন ফ্রি স্কুল মিল টাওয়ার হ্যামলেটসের পরিবারগুলোর জন্য বাস্তব পরিবর্তন আনছে। স্টিগমা এবং আর্থিক বাধা দূর করে আমরা নিশ্চিত করছি যে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং প্রতিটি শিক্ষার্থী মনোনিবেশ করে পড়াশোনা করতে পারবে।”

সার্বজনীন ফ্রি স্কুল মিল শিশুদের জন্য আর্থিকস্বাস্থ্য এবং শিক্ষাগত - এই তিন ধরনের উপকার নিয়ে আসে।

টাওয়ার হ্যামলেটসে প্রায় অর্ধেক শিশু দারিদ্রসীমার নিচে বসবাস করেযা যুক্তরাজ্যের সর্বোচ্চ হার।

ফ্রি স্কুল মিল পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তাযা প্রতিটি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড  সাশ্রয় করে।

পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়ায় এবং আচরণ ও একাডেমিক সাফল্য উন্নত করতে সহায়তা করে - এটি প্রমাণিত।

টাওয়ার হ্যামলেটসের অর্ধেকেরও বেশি শিশু অতিরিক্ত ওজন নিয়ে সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়তাই এই স্কিম কমবয়সীদের শারীরিক স্বাস্থ্য উন্নত করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর বরো গড়ে তুলতে সহায়ক একটি ইতিবাচক পদক্ষেপ।

কাউন্সিল স্কুলক্যাটারিং টিম ও পরিবারগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যাতে এই সেবা মান ও ধারাবাহিকতা বজায় থাকে এবং প্রতিটি শিক্ষার্থী স্কিমের সুফল পায়।

সার্বজনীন ফ্রি স্কুল মিল সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/lgnl/education_and_learning/school_finance_and_support/free_school_meals.aspx) ভিজিট করুন।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর