img

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

প্রকাশিত :  ১৩:৩৫, ১৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৪৩, ১৬ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন। আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

‎তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।

‎প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।

‎সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

বাংলাদেশ এর আরও খবর

img

নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

প্রকাশিত :  ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৮, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নেত্রকোণা সদরে রাতের অন্ধকারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে ভোটকেন্দ্রের কয়েকটি বুথে আগুন ধরিয়ে দেয়।  

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। 

পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।