img

গুগলের বিজ্ঞাপন ব্যবসার আধিপত্য ভাঙতে আদালতে যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ১১:২০, ২২ নভেম্বর ২০২৫

গুগলের বিজ্ঞাপন ব্যবসার আধিপত্য ভাঙতে আদালতে যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে । সরকারি আইনজীবীদের যুক্তি, তাদের ব্যবসায়িক পদ্ধতি বদলানোর জন্য টেক জায়ান্টটির দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। গত শুক্রবার আদালতে এই আবেদন করা হয় বলে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

গুগলের অ্যাড টেক ‘স্ট্যাক’ (যেসব টুলের মাধ্যমে ওয়েবসাইট পাবলিশাররা বিজ্ঞাপন বিক্রি করে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন কেনেন) নিয়ে দায়ের করা একটি মামলায় সরকারি আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ বছর গুগলের জন্য এটি দ্বিতীয় প্রধান অ্যান্টিট্রাস্ট (একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে) আইনি পরীক্ষা।

এর আগে সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক জায়ান্টের বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন ব্যবসা ভেঙে দেওয়ার একই রকম দাবি খারিজ করে দিয়েছিলেন বিচার বিভাগ (ডিওজে)’র এক বিচারক।

অ্যাপল, অ্যামাজন ও মেটাসহ অন্যান্য বড় টেক কোম্পানিগুলোর বাজারে একচেটিয়া আধিপত্য কমানোর জন্য মার্কিন সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই মামলাগুলো।

এখন পর্যন্ত এসব মামলার ফলাফল মিশ্র। চলতি সপ্তাহে আরেক বিচারক মেটার সামাজিক যোগাযোগমাধ্যম সাম্রাজ্যের বিরুদ্ধে সরকারের মামলা খারিজ করেছেন।

শুক্রবার যুক্তিতর্কের আগে দাখিল করা এক নথিতে বিচার বিভাগ (ডিওজে) ও একাধিক মার্কিন অঙ্গরাজ্য অভিযোগ তোলে, গুগল দুটি আন্তঃসংযুক্ত বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান দখল করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৭:১১, ১৯ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ভূমিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে । তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থানে আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।

তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ মে)।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর