img

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

প্রকাশিত :  ০৬:০৪, ০৫ ডিসেম্বর ২০২৫

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

বাংলার প্রকৃতিতে শীত বয়ে আনতে শুরু করেছে হিমেল হাওয়া। এরই মধ্যে ১২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি।

সম্প্রতি ৩ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, চলতি ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাসে (ডিসেম্বর, ২০২৫ ও জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৬) দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (০৪-০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। যদিও এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এতে আরও বলা হয়, এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ ছাড়াও ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

সেইসঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

img

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লে: কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ আলতাফ হোসাইনকে সদস্য সচিব করেআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)-কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ ছিদ্দিকুর রহমান-কে।

​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর