img

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত :  ০৬:৫১, ১১ ডিসেম্বর ২০২৫

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করেছে। 

কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) সে মারা যায়।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, “পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।” 

তিনি জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন এবং “বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।”

শিক্ষা এর আরও খবর

img

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেল

প্রকাশিত :  ০৭:৪৬, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম শুরু হবে কি না—এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলমান থাকায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চান না সংশ্লিষ্টরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। তবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।’

স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এসএসসি পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শিক্ষা এর আরও খবর