img

ওরা যদি আমাকে সত্যিই মেরে ফেলে, তা হবে আল্লাহর দেয়া সর্বোত্তম উপহার, শহীদি মৃত্যু: চমক

প্রকাশিত :  ১৩:০১, ২০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:০৫, ২০ ডিসেম্বর ২০২৫

 ওরা যদি আমাকে সত্যিই মেরে ফেলে, তা হবে আল্লাহর দেয়া সর্বোত্তম উপহার, শহীদি মৃত্যু: চমক

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। আকস্মিক হামলায় গুরুতর আহত হলে হাদির সুস্থতা কামনা এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান শোবিজ তারকারা।

হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার আওয়ামীলীগের সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। সন্ত্রাসীরা দাবি করেন, ইতোমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করেছেন তারা। এই চাঞ্চল্যকর বিষয় নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।

চমক বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।

এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।


img

'বোরকা' আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন

প্রকাশিত :  ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী আজমেরি হক বাঁধন বহুবার পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন । তার সাজপোশাক নিয়ে বহু আলোচনা হয়েছে, কেউ কেউ তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ সরগরম, এমন সময় ভোটের ঠিক পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি শাড়ি। দুটি ছবির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। 

সেই বার্তায় তার পোশাক নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, ‘আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।’

এদিকে, ‘নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।’