img

নিজের ভয় নিয়ে মুখ খুললেন মাহিরা খান

প্রকাশিত :  ২০:২৬, ০২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৩৯, ০৩ জানুয়ারী ২০২৬

নিজের ভয় নিয়ে মুখ খুললেন মাহিরা খান

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান নিজের অভিনয় দক্ষতা দিয়ে যিনি শক্ত অবস্থানগড়ে তুলেছেন। কাজ করেছেন বলিউডেও।  চলচ্চিত্রের পর আবারও ছোট পর্দায় ফিরতে যাচ্ছেন এই পাকিস্তানি সুপারস্টার। আর এ নিয়েই কিছুটা ভয়ে আছেন তিনি। 

সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন সে কথা। সাক্ষাৎকারে মাহিরা তার টিভি পর্দায় প্রত্যাবর্তন নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কিছুটা ভীত বলে জানান।

সাক্ষাৎকারে শোবিজ জগতে তার প্রায় ১৫ বছরের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, এই সময়টায় তিনি প্রচুর মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। 

মাহিরা জানান, আগামী বছরেই শোবিজে তার দেড় দশক পূর্ণ হবে এবং খুব শিগগিরই তিনি টেলিভিশনে ফিরে আসছেন। টিভিতে কাজ করার বিষয়টি তার জন্য কিছুটা ভয়ের হলেও এটিকে তিনি একই সঙ্গে রোমাঞ্চকর বলেও মনে করছেন। অভিনেত্রীর ভাষায়, এমন কিছু কাজ যা মানুষকে ভীত করে, সেটিই অনেক সময় নতুন উন্মাদনার তৈরি করে। 

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া ‘নীলোফার’ ছবিতে সহ-অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন মাহিরা। ক্যামেরার সামনে দুজনের রসায়নকে তিনি এক ধরনের আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

অভিনেত্রীর মতে, একসঙ্গে তাদের জুটি দর্শকের যে ভালোবাসা ও সম্মান পেয়েছে, তা সত্যিই বিরল। তিনি আরও বলেন, দুজনেই একে অপরের ব্যক্তিগত পরিসর ও কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আর এ বিষয়টিই তাদের কাজকে আরও সহজ ও স্বতঃস্ফূর্ত করে তোলে। 

সাক্ষাৎকারে মাহিরা তার যুক্তরাষ্ট্রে কাটানো ছাত্রজীবনের কথাও স্মরণ করেন। ক্যালিফোর্নিয়ায় অবস্থানের সময়টিকে তিনি নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন। অভিনেত্রীর মতে, বহু বছর আমেরিকায় থাকা ও কাজ করার অভিজ্ঞতাই তাকে ব্যক্তি ও শিল্পী হিসেবে গড়ে উঠতে বড় ভূমিকা রেখেছে। 

এছাড়াও প্রতি গ্রীষ্মে তিনি তার ছেলেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং সেখানে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার গল্প শোনান বলে জানান মাহিরা।



img

বোনের বিয়েতে কৃতির আবেগঘন স্মৃতিচারণ

প্রকাশিত :  ১৩:৩৯, ১৫ জানুয়ারী ২০২৬

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন বিয়ে করেছেন, পাত্র দীর্ঘ পাঁচ বছরের প্রেমিক স্টেবিন বেন। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে।

পুরো বিয়ের কাজ দারুণভাবে শেষ করে, হৈ-হুল্লোড় করে বোনের বিয়ে দিলেও বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন।

কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।’

স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’

শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার জান। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের শ্যানন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

বিনোদন এর আরও খবর