img

হানিয়ার জন্য ২০২৬ সাল শুভ নয়, বিয়ে করলে ভাঙনের ঝুঁকি আছে!

প্রকাশিত :  ০৭:৫৯, ০৫ জানুয়ারী ২০২৬

হানিয়ার জন্য ২০২৬ সাল শুভ নয়, বিয়ে করলে ভাঙনের ঝুঁকি আছে!

আলোচিত পাকিস্তানি তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে ফের উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, দুজন নাকি গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রিয় তারকা জুটির এই খবরে ভক্তদের আনন্দের শেষ নেই। তবে এই সুখবরের মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক জ্যোতিষীর করা ‘সতর্ক’ ভবিষ্যদ্বাণী।

কী বললেন জ্যোতিষী?

সম্প্রতি অভিনেত্রী নাদিয়া খানের উপস্থাপনায় জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘রাইজ অ্যান্ড শাইন’-এ উপস্থিত হন জ্যোতিষী সামিয়া খান। সেখানে তিনি হানিয়া আমিরের জন্মছক, রাশিফল ও জ্যোতিষ গণনা (জাইচা) বিশ্লেষণ করে একটি চমকপ্রদ মন্তব্য করেন। তাঁর মতে, ২০২৬ সাল হানিয়ার বিয়ের জন্য শুভ নয়। এই সময়ে বিয়েতে জড়ালে সম্পর্কে ভাঙনের ঝুঁকি রয়েছে, যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত দুজনেরই উচিত ক্যারিয়ারে মনোযোগী হওয়া।

আরও জ্যোতিষীর মতামত

এদিকে আরেক জ্যোতিষী কিরণ চৌধুরী দাবি করেন, তিনি অতীতেই হানিয়া আমিরের বিচ্ছেদের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরবর্তীতে সত্যি হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, হানিয়া আবারও পুরোনো সম্পর্কে ফিরতে পারেন এবং চলতি বছরই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ভিন্ন মত দিয়েছেন জ্যোতিষী আলি মুহাম্মদ। তিনি বলেন, “হানিয়া আমিরের জীবনে প্রেম রয়েছে, কিন্তু নিকট ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আমি দেখছি না।”

অফিশিয়াল নিশ্চয়তা নেই

এত গুঞ্জন ও ভবিষ্যদ্বাণীর মাঝেও এখনো পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তাঁদের টিমও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

পুরোনো সম্পর্ক, নতুন গুঞ্জন

হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর আসিম আজহার অভিনেত্রী মেরুব আলির সঙ্গে বাগদান করেন, যা ২০২৫ সালের জুনে ভেঙে যায়। এই ঘটনার পরই আবারও হানিয়া–আসিমের পুনর্মিলনের খবর জোরালো হয় এবং সেখান থেকেই নতুন করে বাগদান ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সব মিলিয়ে, সত্যিই কি বিয়ের ঘণ্টা বাজতে চলেছে নাকি আবারও তা থেকে যাবে গুঞ্জনের মধ্যেই—এ প্রশ্নের উত্তর পেতে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদেরই।


img

বোনের বিয়েতে কৃতির আবেগঘন স্মৃতিচারণ

প্রকাশিত :  ১৩:৩৯, ১৫ জানুয়ারী ২০২৬

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন বিয়ে করেছেন, পাত্র দীর্ঘ পাঁচ বছরের প্রেমিক স্টেবিন বেন। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে।

পুরো বিয়ের কাজ দারুণভাবে শেষ করে, হৈ-হুল্লোড় করে বোনের বিয়ে দিলেও বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন।

কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।’

স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’

শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার জান। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের শ্যানন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

বিনোদন এর আরও খবর