img

বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত :  ১৫:৩৩, ০৫ জানুয়ারী ২০২৬

বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুহাম্মদ জানে আলম (৪৮) পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তিনি সিকদার বাড়ি এলাকার মৃত হামদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসে। তাদের সবার মুখে ছিল মুখোশ। বাড়ির সামনে পৌঁছেই কোনো কথা না বলেই তারা জানে আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দ্রুতগতিতে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জানে আলম। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম আমাদেরই বাড়ির মানুষ। বাজার থেকে ঘরে ফেরার পথে তাকে খুব কাছে থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। কেন তাকে হত্যা করা হলো— এ নিয়ে আমরা হতবাক।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পেছনে যারা জড়িত— তাদের আইনের আওতায় আনা হবে।


img

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লে: কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ আলতাফ হোসাইনকে সদস্য সচিব করেআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)-কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ ছিদ্দিকুর রহমান-কে।

​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর