img

‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা’

প্রকাশিত :  ০৯:১৫, ০৬ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২০, ০৬ জানুয়ারী ২০২৬

‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা’

পৌষের শীতে পানিতে নেমে তাও আবার জলকেলিতে মেতে ওঠার চিন্তা কয়জনই বা করে! এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে! সুইমিংপুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা!

ছোট পর্দা থেকে সিনেমা, বর্তমান সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন।

সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, সাদিয়া আয়মানকে দেখা গেছে একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাতে। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টি শার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়।

বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ আরেকজন সন্দেহ করে লেখেন, ‘এটা গরমের সময়ের ছবি না তো?’

এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সারা ফেলে। এছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা: সাদিয়া আয়মান

শীতে পানিতে নেমে তাও আবার জলকেলিতে মেতে ওঠার চিন্তা কয়জনই বা করে! এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে! সুইমিংপুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা!

ছোট পর্দা থেকে সিনেমা, বর্তমান সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন।

সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, সাদিয়া আয়মানকে দেখা গেছে একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাতে। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টি শার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়।

বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ আরেকজন সন্দেহ করে লেখেন, ‘এটা গরমের সময়ের ছবি না তো?’

এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সারা ফেলে। এছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

img

বোনের বিয়েতে কৃতির আবেগঘন স্মৃতিচারণ

প্রকাশিত :  ১৩:৩৯, ১৫ জানুয়ারী ২০২৬

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন বিয়ে করেছেন, পাত্র দীর্ঘ পাঁচ বছরের প্রেমিক স্টেবিন বেন। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে।

পুরো বিয়ের কাজ দারুণভাবে শেষ করে, হৈ-হুল্লোড় করে বোনের বিয়ে দিলেও বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন।

কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।’

স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’

শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার জান। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের শ্যানন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

বিনোদন এর আরও খবর