হবিগঞ্জ-১ আসন

img

বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত :  ১১:০২, ০৭ জানুয়ারী ২০২৬

বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান এ কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

নোটিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি দুটি পৃথক অভিযোগ পাওয়া যায়। নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টুর দায়ের করা প্রথম অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

দ্বিতীয় অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন রেজা কিবরিয়া। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত ছিল।

গত ৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ কেন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ

প্রকাশিত :  ০৬:৪৬, ২১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪৬, ২১ জানুয়ারী ২০২৬

বালাদেশে আসন্ন  ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারণ করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে মহাসচিবের কোনো পরামর্শ আছে কি না?
প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক এবং সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তিনি বলেন, “জাতিসংঘের পক্ষ থেকে আমরা পুরো সময়জুড়েই স্পষ্ট করে বলে এসেছি—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।”

জাতীয় এর আরও খবর