img

যে ৩ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধিরা

প্রকাশিত :  ০৬:১৭, ১৬ জানুয়ারী ২০২৬

যে ৩ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধিরা

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। দু-একদিনের মধ্যে তারা আসতে পারে এই দল। 

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির একটি প্রতিনিধিদল আসবে বলে কথা হচ্ছে। এখনো নিশ্চিত হয়নি কবে আসবে। আলোচনা চলছে।’ 

সূত্র জানিয়েছে, ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়েই আলোচনা হবে। নিরাপত্তা নিয়ে তারা পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা বলবে। একই সঙ্গে বিকল্প ভেন্যুতে কী কী সমস্যা হতে পারে সেগুলো জানানো হবে বিসিবিকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। 

আইসিসি প্রতিনিধিদল আসার খবরে আশার আলো দেখছেন বিসিবির পরিচালকরা। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। তাহলে এভাবে আলোচনার জন্য প্রতিনিধিদল আসত না। আমরা এখনো মনে করছি আমাদের দাবি যৌক্তিক।’ 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, শ্রীলংকায় এটা করা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।’


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার: কার বেতন কত

প্রকাশিত :  ১২:৪৬, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে । ২০২৬ সালের জন্য কার্যকর করা চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে।

বিসিবি সব মিলিয়ে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এ+, এ, বি, সি ও ডি।

দেখা গেছে, এবার এবার ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন আট লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। এই ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে চার লাখ টাকা।

সব চেয়ে কম বেতনের ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন তিন লাখ। এই তালিকায় আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান।

চলতি বছরের জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।