img

বাংলাদেশের মেয়েদের টানা ষষ্ঠ জয়

প্রকাশিত :  ০৮:২১, ৩০ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের মেয়েদের টানা ষষ্ঠ জয়

জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল। 

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ছয়টি ম্যাচ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ১৯১ রানের বড় সংগ্রহ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ১০০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি। অন্যদিকে নিগার খেলেন ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কটিশরা ৯ উইকেটে ১০১ রান পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ।

এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।

img

লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক

প্রকাশিত :  ১১:৩২, ১১ এপ্রিল ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। কিছু দিন আগে তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। 

আজ শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’ 

সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে খেলেছেন সাকিব। রাজনৈতিক ও আইনগত কারণে এরপর আর লাল-সবুজ জার্সিতে খেলতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তবে এবারের পিএসএলেও দল পাননি সাকিব। 


খেলাধূলা এর আরও খবর