img

সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

প্রকাশিত :  ১৮:২১, ৩১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৩:৪৯, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহণ ও জেনারেটরে ব্যবহার করা হয়।

img

আজ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১৩:২৪, ১৬ মার্চ ২০২৬

আজ (১৬ মার্চ) সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এর। এদিন কোম্পানিটির ৪ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড । কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড, যার লেনদেন ২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার র  ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি টাকার শেয়ার এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি ৮২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।