img

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রকাশিত :  ০৬:১৯, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে সম্প্রতি ঘোষিত ঐতিহাসিক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করা হয়।

ট্রাম্পের সই করা এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ‘। বিনিময়ে ভারতীয় রপ্তানিকারকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই চুক্তির ফলে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাস প্রক্রিয়াটি ধাপে ধাপে কার্যকর করা হবে। শুক্রবার সই হওয়া নির্বাহী আদেশের ফলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তটি স্থানীয় সময় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হচ্ছে।

ভারত এখন থেকে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি পণ্য কিনবে। আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নয়াদিল্লি। ভারত আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে মোট ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তিপণ্য, মূল্যবান ধাতু ও কয়লা আমদানির পরিকল্পনা করছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভারত এতদিন সস্তায় রুশ তেল কিনে আসছিল। এ নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক উত্তেজনা চলছিল। ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত আলোচনার মাধ্যমে রুশ তেল কেনা বন্ধের এই নিশ্চয়তা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে ভারতের নির্দিষ্ট কিছু উড়োজাহাজ ও যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

গত বছরের শেষ দিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। বর্তমান সিদ্ধান্তের ফলে ভারতের রপ্তানি খাতে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন,‘১৮ শতাংশ শুল্কহারের কারণে ভারতীয় রপ্তানিকারকেরা এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বিশেষ সুবিধা পাবেন। কারণ দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৯ থেকে ২০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে।’

এই পদক্ষেপকে ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্কের বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতিপূর্বেও মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

img

আজ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১৩:২৪, ১৬ মার্চ ২০২৬

আজ (১৬ মার্চ) সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এর। এদিন কোম্পানিটির ৪ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড । কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড, যার লেনদেন ২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার র  ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি টাকার শেয়ার এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি ৮২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।