img

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৫:৪৯, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


img

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

প্রকাশিত :  ০৫:১৭, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:২৫, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আহত একজনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বাংলাদেশ এর আরও খবর