img

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্রিটেনের

প্রকাশিত :  ০৯:৩৪, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্রিটেনের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্রিটেন।

ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে।’

মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করেছে।

ব্রিটিশ সরকারের এই কর্মকর্তার মতে, ‘এটি বাংলাদেশের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এর আগে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে এক নতুন অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানায় তারা।

গত শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার মতো অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’


ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৭:০৫, ০৩ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০টি দেশ একজোট হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে প্রণালিটি খুলে দেওয়ার সম্ভাব্য বিকল্প পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলো একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে। এতে অবিলম্বে ইরানকে হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়। একই সাথে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলো সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বৈঠকে অংশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইরানের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখা ইরানের একটি বেপরোয়া আচরণ, যা সরাসরি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই প্রারম্ভিক বক্তব্যের পর বৈঠকের পরবর্তী অংশটি অত্যন্ত গোপনীয়তার সাথে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বৈঠকে অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সংকটের মুখে পড়েছে, যা নিরসনে এই ৪০ দেশ এখন কূটনৈতিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টা করছে।


যুক্তরাজ্য এর আরও খবর