img

'কৌতূহল' থিমে ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের আহ্বান, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত :  ০০:০৩, ২১ ফেব্রুয়ারী ২০২৬

'কৌতূহল' থিমে ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের আহ্বান, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি

বাংলা নাট্যচর্চার বহুল প্রতীক্ষিত আয়োজন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বার্ষিক বাংলা নাট্যউৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের জন্য আগ্রহী নাট্যদল, শিল্পী ও সৃজনশীল সংগঠনগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৬ সালের এই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে \"কিউরিওসিটি\" (কৌতূহল)। নতুন ভাবনা, সৃজনশীল অনুসন্ধান এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে থিমটিকে মঞ্চে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
থিয়েটার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে থিয়েটার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the THEATRE Expression of Interest formএবং ফ্রিঞ্জ প্রোগ্রামে অংশ নিতে হলে ফ্রিঞ্জ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the FRINGE Expression of Interest Formপূরণ করতে হবে। শুধুমাত্র অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তবে বিদেশভিত্তিক নাট্যদলের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম ফরম গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
বাংলা নাট্যচর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে এই আহ্বানটি নিজ নিজ নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

কমিউনিটি এর আরও খবর

img

টিলার লেজার সেন্টার ও মাইল এন্ড পার্কে ইস্টার আয়োজনে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে

প্রকাশিত :  ০৭:২৩, ০৯ এপ্রিল ২০২৬

ইস্টার হলিডের শেষ মুহূর্তে এসেও শিশুদের জন্য আনন্দের খোঁজে যারা এখনো দৌড়াচ্ছেন, তাদের জন্য খুশির খবর বয়ে এনেছে বি ওয়েল। টিলার লেজার সেন্টারে সাঁতারের ক্র্যাশ কোর্স ও মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে ইস্টার হলিডে ক্লাবে এখনো কিছু ফাঁকা স্থান রয়েছে।

বি ওয়েলের আয়োজিত এই সাঁতারের ক্র্যাশ কোর্সটি দৈনিক পাঠের মাধ্যমে সাঁতারের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উপযুক্ত, যেখানে বন্ধুবৎসল ও যোগ্য প্রশিক্ষকরা শিশুদের শুরু থেকে শেখাবেন। এই কোর্সটি শিক্ষানবিস ও যারা নিজেদের দক্ষতা বাড়াতে চান, তাদের সবার জন্য উন্মুক্ত।

অন্যদিকে, মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে অবস্থিত ইস্টার হলিডে ক্লাবটি দৈনিক ভিত্তিতে বুক করা যায় এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এই ক্লাবে শিশুরা অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, আর্টস অ্যান্ড ক্র্যাফটস, ফুটবলসহ আরও নানা খেলায় অংশ নিতে পারবে।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই ইস্টার হলিডে ক্লাব ৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার চলবে, তবে ৬ এপ্রিল ব্যাংক হলিডে বন্ধ থাকবে। প্রতিদিন থাকবে বাউন্সি ক্যাসল ও ট্রাম্পোলিনিংয়ের মতো আকর্ষণীয় কার্যক্রম।

টাওয়ার হ্যামলেটসের কোনো স্কুলে পড়ে এমন ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু যারা বিনামূল্যের স্কুল খাবারের আওতায় পড়ে, তাদের জন্য এই ক্লাবে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ আছে, তবে স্থান সীমিত এবং আগে আসলে আগে পাবেন নীতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি https://towerhamletscouncil.gladstonego.cloud/book এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। তাই আর দেরি নয়, ছুটির শেষ মুহূর্তটুকু শিশুদের জন্য স্মরণীয় করে তুলতে এখনই সুযোগটা নিন।


কমিউনিটি এর আরও খবর