img

টাওয়ার হ্যামলেটস উইমেন্স অ্যাওয়ার্ড এর জন্য অসাধারণ মহিলাকে মনোনীত করুন

প্রকাশিত :  ০০:০৪, ২১ ফেব্রুয়ারী ২০২৬

টাওয়ার হ্যামলেটস উইমেন্স অ্যাওয়ার্ড এর জন্য অসাধারণ মহিলাকে মনোনীত করুন

লিঙ্গ সমতার ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব বিস্তারে সাহায্যকারী অসাধারণ নারীদের কাজের মূল্যায়ন করা হবে টাওয়ার হ্যামলেটস উইমেন্স অ্যাওয়ার্ডস ২০২৬—এর মাধ্যমে। এবার তৃতীয় বর্ষের মতো এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে। এওয়ার্ডের মাধ্যমে বারার মহিলাদের অর্জন, নেতৃত্ব এবং ইতিবাচক প্রভাবকে বরণ করে নেওয়া হবে।
লিঙ্গ বৈষম্য মোকাবিলা করে স্থানীয় নারীদের কণ্ঠস্বর, প্রতিভা এবং অবদানকে আরো জোরদার করার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ২০২৪ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ওমেন্স কমিশন যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করে।
এই এওয়ার্ড প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে নারীরা মূল্যবান অবদান রেখে যাচ্ছেন। তাদের নেতৃত্ব, নিষ্ঠা এবং দৃঢ়তা আমাদের বারাকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “যে নারী কাজের মাধ্যমে স্থাণীয়ভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছেন তাদের অর্জনের উপর আলোকপাত করে মনোনীত করার জন্য আমি সবাইকে উৎসাহিত করছি।”


এই বছর ৮টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার অব দ্যা ইয়ার, বিজনেস এক্সেলেন্স অব দ্যা ইয়ার, ইয়ং ওমেন অব দ্যা ইয়ার, লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড।
অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র পাওয়া যাচ্ছে আমাদের ওয়েব সাইটে  (www.towerhamlets.gov.uk/IWDAwards) এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২শে ফেব্রুয়ারী।
বাসিন্দা, যাদের পেপার কপির প্রয়োজন রয়েছে তারা ইমেইল করতে পারেন: Equalities@towerhamlets.gov.uk
আগামী ২৩ শে মার্চ, সোমবার টাউন হলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অংশ নিতে আপনার টিকেট বুক করতে পারেন নিচের ওয়েব সাইটে:

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর