img

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রকাশিত :  ০৬:১৫, ০৪ মার্চ ২০২৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এ সপ্তাহে দ্বিদলীয় যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে এই প্রচেষ্টা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ অতীতে যুদ্ধ ঘোষণার অধিকার কংগ্রেসে ফিরিয়ে আনার অনুরূপ উদ্যোগ ব্যর্থ হয়েছে।

সংবাদমাধ্যম এনপিআর জানায়, বেশিরভাগ ডেমোক্র্যাট সদস্য এবং কয়েকজন রিপাবলিকান ক্যাপিটল হিলে এই প্রচেষ্টার সমর্থন করছেন। ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার এই পদক্ষেপ গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর আরও জোরদার হয়েছে। ওই হামলায় প্রথমবারের মতো আমেরিকান সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে।

কংগ্রেসের এই প্রস্তাবগুলো যদি পাস হয়, তাহলে প্রেসিডেন্টের একতরফা সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকান-সংখ্যাগরিষ্ঠ সিনেটে এর সফলতা নিয়ে সন্দেহ রয়েছে। ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছে।

ইরানে সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। কংগ্রেসের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিদেশনীতিতে সংসদের ভূমিকা পুনরুদ্ধারের একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। 

img

এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত

প্রকাশিত :  ০৮:৫৯, ১৮ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুইজনকে মনোনয়ন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন

\r\n

দলটির একাধিক সূত্র জানিয়েছে, তাদের দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হতে পারে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জোটভিত্তিক বণ্টন অনুযায়ী বিএনপি ও তাদের মিত্রদের ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোটকে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হওয়ায় ১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। সেই সাথে জামায়াতের সঙ্গে আলোচনা করে আরও একটি দাবি করেছে তারা। এর অংশ হিসেবে জামায়াত তাদের কোটা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং এনসিপির কোটায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিনকে মনোনয়ন দিতে যাচ্ছে দলটি।

এনসিপির একাধিক সূত্রমতে, সংরক্ষিত নারী আসনের জন্য দলের পক্ষ থেকে দুইজনকে সম্ভাব্য চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডা. মাহমুদা মিতু ও মনিরা শারমিন। জামায়াতের কাছে আমরা একটি অতিরিক্ত আসন চেয়েছি, তারা রাজি হয়েছে। আমরা ২০ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা দল থেকে আনুষ্ঠানিকভাবে দেব।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনের প্রার্থিতার ব্যাপারে দলের শীর্ষ পর্যায়ে এবং আমাদের জোটের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। প্রার্থী হতে চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং সেগুলো যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে, এসব প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আমরা প্রার্থিতার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সময় হলে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ঢাকা পোস্টকে বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি এনসিপি পাবে। জোটের কারণে এনসিপিকে আরও একটি বাড়তি নারী আসন দেওয়া হবে। জাগপাকে একটি আসন দেওয়া হবে। এ ছাড়া জুলাই যুদ্ধে নিহত একজন শিশুর মাকে আমরা মনোনয়ন দিচ্ছি।’


জাতীয় এর আরও খবর