img

স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৬:২১, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৫, ০৪ মার্চ ২০২৬

স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী

স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, ‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না। ’ ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্পেনের অস্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

মারিয়া জেসুস সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করেছিলেন যে, এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘কারও প্রতিশোধমূলক ব্যবস্থা এড়ানোর জন্য আমরা এমন কিছুর অংশীদার হব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।’

সূত্র: আলজাজিরা।


আন্তর্জাতিক এর আরও খবর

img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

প্রকাশিত :  ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে গোলাগুলিতে তারা নিহত হয়। আজ রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, এটি একটি পারিবারিক-সম্পর্কিত হামলার ঘটনা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।