img

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি

প্রকাশিত :  ০৬:৩০, ০৬ মার্চ ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি

আবারও খবরের শিরোনামে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৪৪ বছর বয়সী ওই গায়িকাকে স্থানীয় সময় রাত ৯:৩০টা নাগাদ ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়।

ভেনচুরা কাউন্টি শেরিফ অফিসের ইনমেট রেকর্ড সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (CHP) কর্মকর্তারা ব্রিটনিকে আটক করেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে হাজতে নিয়ে যাওয়া হয়। তবে গ্রেপ্তারের কিছু সময় পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ৪ঠা মে পপ তারকাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অর্থবহ একটি পোস্ট করেছিলেন গায়িকা। লিখেছিলেন,  ‘উপস!... আই ডিড ইট এগেইন’ (Oops!... I Did It Again)। ভক্তগণ ভেবেছিলেন হয়তো শখ করেই নিজের গাওয়া বিখ্যাত গানের একটি লাইন তুলে পোস্ট করেছেন ব্রিটনি। তবে এর সঙ্গে যে দুর্ঘটনার যোগ রয়েছে, প্রথমে কেউই তা আঁচ করতে পারেননি।

এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই পপ গায়িকা আরও অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন। সাত-পাঁচ না ভেবে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিলিট (Delete) করে ফেলেছেন ব্রিটনি। সাধারণত ব্রিটনি তার জীবনের নানা মুহূর্ত বা নাচ, গান এই প্ল্যাটফর্মে শেয়ার করতেন। এখন হঠাৎ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বিনোদন এর আরও খবর

img

এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ

প্রকাশিত :  ১০:১৯, ১০ এপ্রিল ২০২৬

অভিনয় ও গ্ল্যামারে সমার্থক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি। 

প্রস্তুত হয়ে শুটিং সেটে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতার ‘সংগীত বাংলায়\' দেওয়া এক সাক্ষাৎকারে জয়ার অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেতা।

\"জয়া একদম তৈরি হয়ে আসে, শট দেওয়ার সময় জয়াকে দেখলে মনে হবে পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।\"

বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, \"জয়ার একটা অদ্ভুত দিক আছে। জয়া কোনদিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, \'তুই এত রসগোল্লা খাস কীভাবে?\' ও যখনই সময় পায় খায়, আসনও করেন না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।\"

জয়া যে ‘খাদ্যরসিক’ সেটা কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রসেনজিতের ভাষ্য, \"বিশ্বাস করার মতন না, ও এত এত খেতে ভালবাসে। ও বলে, বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না ব্যায়ামও করিস না। বলে, \'না, আমি খেতে ভালবাসি, আমার কিছু হয় না\'। আমি বললাম, \'ভালো। সুন্দর!\'\"

এদিকে ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া। গেল ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা ‘ওসিডি’।