img

কমিউনিটি ও ভলান্টারি সেক্টরে অবদানের স্বীকৃতি দিলো দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ১৫:৫৫, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫০, ০৭ মার্চ ২০২৬

কমিউনিটি ও ভলান্টারি সেক্টরে অবদানের স্বীকৃতি দিলো দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রতিবারের ন্যায় এবারো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার হোয়াইটচ্যাপেল টাউন হলের গ্রোসার্স উইংয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি। টাওয়ার হ্যামলেটসে ভলান্টারি সেক্টরের মাধ্যমে কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

কাউন্সিলের সিনিয়র ভলান্টারি এন্ড কমিউনিটি সেক্টর ডেভেলপমেন্ট অফিসার মিলি ডাউন্সের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেবিনেট মেম্বার ফর কস্ট অফ লিভিং এন্ড রিসোর্সেসকাউন্সিলর সাইদ আহমেদ।

স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানচীফ এক্সিকিউটিভ স্টিভ হোলসিডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদারইকুয়ালিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরীহেলথওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার।

মূল আলোচনা উপস্থাপন করেন ক্যানারি ওয়ার্ফের সাবেক সিইও ও চেয়ারম্যান স্যার জর্জ কবসকো। 


টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “ভলান্টারি সেক্টরের স্বেচ্ছাসেবীরা কমিউনিটির জন্য অসামান্য অবদান রেখে চলেছেন। বারাজুড়ে শত শত ভিসিএস সংগঠন ও সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা কাউন্সিল সব সময় স্মরন করে। কমিউনিটির সেবা ও বাসিন্দাদের জীবন উন্নত করতে সংগঠনগুলোর সহযোগী হিসেবে কাজ করতে কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বৃহৎ ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ারমাঝারি ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ারছোট ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ারইয়াং ভলেন্টিয়ার অব দ্যা ইয়ারভলেন্টিয়ার অব দ্যা ইয়ার এবং লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এবারের ভিসিএস অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন:

বছরের সেরা বড় স্বেচ্ছাসেবী গ্রুপযাদের আয় ১ মিলিয়ন পাউন্ডের বেশি

বিজয়ীঃ প্রভিডেন্স রো'র কিচেন ভলান্টিয়ার গ্রুপ

বছরের সেরা মাঝারি স্বেচ্ছাসেবী গ্রুপযাদের আয় বছরে ১.৫ লাখ থেকে ১ মিলিয়ন পাউন্ড।

বিজয়ীঃ লিডার্স ইন কমিউনিটি এবং উইমেন্স ইনক্লসিভ টিম

বছরের সেরা ছোট স্বেচ্ছাসেবী গ্রুপযাদের আয় বছরে ১.৫ লাখ পাউন্ডের কম।

বিজয়ীঃ গ্লিমস এডভান্সার প্লে গ্রাউন্ড

অতি প্রশংসিতঃ ব্রমলি বাই বো কমিউনিটি অর্গানাইজেশন এবং পাপা ইয়ং সিআইসি

বছরের তরুণ স্বেচ্ছাসেবীঃ

বিজয়ীঃ ফিউচার কিডস ডেভোলাপমেন্টের নাদিয়া বকস

অতি প্রশংসিতঃ এহসানুল হক ও নাফিস মিয়া

বছরের সেরা স্বেচ্ছাসেবীঃ উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলাম

অতি প্রশংসিতঃ মায়া জাহরা লি রহমান ও আবুল হোসাইন

লাইফটাইম অ্যাচিভমেন্ট: লাইমহাউজ প্রজেক্টের ফরিদা ইয়াসমিন

অতি প্রশংসিতঃ নাজ হোসাইন এবং সুফিয়া আলম।

 

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর