img

এবার গান শোনাবেন চিত্রনায়িকা বুবলী

প্রকাশিত :  ১০:০৬, ০৮ মার্চ ২০২৬

এবার গান শোনাবেন চিত্রনায়িকা বুবলী

গায়িকা হিসেবে সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গান শোনাবেন নায়িকা। তার সঙ্গে থাকছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। 

আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। এর মাধ্যমে গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে।

জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। 

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। 

এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে

হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও এই মঞ্চে গান গেয়েছেন। 

ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে।

জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

বিনোদন এর আরও খবর

img

এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ

প্রকাশিত :  ১০:১৯, ১০ এপ্রিল ২০২৬

অভিনয় ও গ্ল্যামারে সমার্থক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি। 

প্রস্তুত হয়ে শুটিং সেটে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতার ‘সংগীত বাংলায়\' দেওয়া এক সাক্ষাৎকারে জয়ার অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেতা।

\"জয়া একদম তৈরি হয়ে আসে, শট দেওয়ার সময় জয়াকে দেখলে মনে হবে পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।\"

বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, \"জয়ার একটা অদ্ভুত দিক আছে। জয়া কোনদিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, \'তুই এত রসগোল্লা খাস কীভাবে?\' ও যখনই সময় পায় খায়, আসনও করেন না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।\"

জয়া যে ‘খাদ্যরসিক’ সেটা কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রসেনজিতের ভাষ্য, \"বিশ্বাস করার মতন না, ও এত এত খেতে ভালবাসে। ও বলে, বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না ব্যায়ামও করিস না। বলে, \'না, আমি খেতে ভালবাসি, আমার কিছু হয় না\'। আমি বললাম, \'ভালো। সুন্দর!\'\"

এদিকে ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া। গেল ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা ‘ওসিডি’।