img

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত :  ০৫:৩৯, ০৯ মার্চ ২০২৬

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও স্যালোমেশিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৭টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- আব্দুর রহিম শরীফ (৪০), বিধান চন্দ্র রায় (৫০) ও রকেনা বেগম (৯০)। তাদের সবার বাড়ি লালপুর উপজেলায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, সকাল সোয়া ৭টার দিকে চন্ডীপুর এলাকায় লালপুরগামী ভুটভুটির সঙ্গে বাঘাগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, ভুটভুটি ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রয়েছে।


img

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরো যারা

প্রকাশিত :  ০৮:০৯, ১৯ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন।

\r\n

গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ রবিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর একদল নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন প্রভাবশালী সংগঠক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশ সরাসরি মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার এই সিদ্ধান্তকে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন রাজনৈতিক মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ এর আরও খবর