img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত :  ২০:১৪, ০১ এপ্রিল ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র সাউথ ওয়েলস রিজিওন। 

২৬শে  মার্চ বৃহস্পতিবার  দূপুর  ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ  থেকে  শহীদ মিনার বেদীতে ৭১”র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং যুগ্ম কনভেনর মফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর  কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত,  সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, বদরুল হক মনসুর,মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু, আব্দুল মোতালিব, সেবুল আলী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, সৈকত আহমেদ, শামীম মিয়া, মোহাম্মদ  ফয়ছল মনসুর, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, নাজমুল ইসলাম সুমন, এনামুল হক,  মোস্তাক আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর  ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয়, গৌরবোজ্জ্বল দিন।

১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম। এটি কেবল একটি রাষ্ট্রের জন্মদিন নয়—এটি একটি জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন, একটি দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ঘোষণা। 

সভাপতির বক্তব্যে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর মুজিবুর রহমান সহ বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে  ৩০ লক্ষ শহীদান,২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল- বৃত্ত সবুজের গর্বিত পতাকা বলে উল্লেখ করে তিনি  ৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও  স্বাধীনতা আমাদের অস্তিত্ব, এর সঠিক ইতিহাস সর্বত্রে তুলে ধরার আহবান জানিয়েছেন।

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর