img

কান উৎসবের উদ্বোধনে ‘লা ভেনাস ইলেকট্রিক’

প্রকাশিত :  ০৭:০১, ০৩ এপ্রিল ২০২৬

কান উৎসবের উদ্বোধনে ‘লা ভেনাস ইলেকট্রিক’

জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনের প্রদর্শন ও একই সাথে মুক্তির খবরে বর্তমানে আলোচনায় আছে ফরাসি মুভি \'লা ভেনাস ইলেকট্রিক\'। ছবিটি পরিচালনা করেছেন পিয়েরে সালভাদোরি রোমান্টিক কমেডি ঘরানার  এই ছবিটির ইংরেজি শিরোনাম দ্য ইলেক্ট্রিক কিছ \"The Electric Kiss\"।

সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমাউস্টিয়ার, গিলেস লেলুশ ও বিমলা পন্স মত তারকারা। 

লা ভেনাস ইলেকট্রিকের পেক্ষাপট এগিয়েছে  মূলত এক বিষণ্ন চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোকে কেন্দ্র করে, যিনি স্ত্রীর মৃত্যুর পর চিত্রাঙ্কনের অনুপ্রেরণা হারিয়ে ফেলেন ।

স্ত্রী ইরেনের মৃত্যুর পর আঁতোয়ান হতাশায় ডুবে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন, এক রাতে মদের নেশায় তিনি স্ত্রীর আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে ভুলবশত সুজান নামের এক সার্কাসকর্মী বা ভণ্ড জ্যোতিষীর মুখোমুখি হন, যে খাবারের সন্ধানে সেখানে ঢুকেছিল, সুজান নিজের চালাকি দিয়ে আন্টোয়ানের স্ত্রীর আত্মা সেজে ভুয়া আত্মার সাথে যোগাযোগ আয়োজন করে। এই প্রতারণা ধীরে ধীরে আন্টোয়ানের সৃজনশীলতা ফিরিয়ে আনে এবং একইসাথে সুজানের সাথে আন্টোয়ানের এক অদ্ভুত রোমান্টিক সম্পর্কের গড়ে ওঠে।

এই চলচ্চিত্র ১৯২৮ সালের প্যারিসের পটভূমিতে নির্মিত। 

১২ মে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরে প্রথম দিনের আয়োজনে এমন গল্পে বুঁদ হবে উপস্থিত দর্শনার্থীরা, সাথে গোটা 

ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে \'লা ভেনাস ইলেকট্রিক\'। কান চলচ্চিত্র উৎসবের পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট।

img

প্রেমিকের বিরুদ্ধে মামলার রাজসাক্ষী জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রকাশিত :  ১১:৩৮, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:১২, ১৯ এপ্রিল ২০২৬

‘সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়...’, হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য থানা-পুলিশ, আদালত অবধি করতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন!

বহুল আলোচিত ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় জেলে আছেন সুকেশ চন্দ্রশেখর। দীর্ঘদিন ধরে চলা এ আলোচিত মামলায় এবার আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে পারেন প্রেমিকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর ফলে মামলার গতিপথে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অথচ গ্রেফতারের পর থেকেই নানাভাবে জ্যাকুলিনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে আসছেন সুকেশ চন্দ্রশেখর। চিঠি লিখে তিনি দাবি করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং অভিনেত্রী তার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা চাননি—শুধু ভালোবাসাই চেয়েছেন।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন কেবল যাতনাময়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রেমিকের জন্য থানা-পুলিশ, আদালত অবধি দৌড়াতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ!

অথচ জ্যাকুলিনের মন পেতে সুকেশ চন্দ্রশেখর ‘প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না’- গানের মতোই আঠা হয়ে লেগে আছেন। বর্তমানে সুকেশ একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। জেলে বসেই প্রায় প্রতিটি বিশেষ দিনে তিনি জ্যাকুলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন। দিয়ে যাচ্ছেন হেলিকপ্টারসহ দামি উপহার। তাতেও মন গলেনি প্রেমিকার। সর্বশেষ ভালোবাসা দিবসেও তিনি নিজেদের ভালোবাসাকে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা এবং লাইলি-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করেছেন। সুকেশের দাবি—কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খোলা চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বোম্মা’ বলেও সম্বোধন করেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সুকেশ লিখেছেন— ‘লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।’ 

সুকেশ বলেন, জ্যাকুলিন ও তার পরিবারের জন্য দেওয়া সব উপহারই তিনি স্বেচ্ছায় দিয়েছেন। এমনকি এ মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেন। এবার জ্যাকুলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো— একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার। 

সুকেশ এর আগে কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি উপহার তো দিয়েছেনই। জিজ্ঞাসাবাদে সেসব বিলাসী উপহারের কথা অভিনেত্রীও স্বীকার করেছেন। এবার সেই প্রেমিকাই তার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী হতে যাচ্ছেন। এখন দেখার বিষয়—আদালতে দাঁড়িয়ে সুকেশকে নিয়ে কী ধরনের বক্তব্য দেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার সাক্ষ্যই নির্ধারণ করতে পারে এই বহুল আলোচিত মামলার পরবর্তী দিকনির্দেশনা।

বিনোদন এর আরও খবর