img

দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ

প্রকাশিত :  ১০:১৯, ০৫ এপ্রিল ২০২৬

দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ

দেশের সর্বত্র শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করেছে সরকার। আজ রবিবার এ তথ্য জানিয়েছে সমিতি।

আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবনজীবিকার কথা বিবেচনা করেই সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিং মল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

img

আরো ১১ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১২:২২, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:

২৩ এপ্রিল, (বৃহস্পতিবার):  হাইডেলবার্গ সিমেন্ট, বিকাল ৩:১৫ টায়।

                                             সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকাল ৪:০০ টায়।

২৫ এপ্রিল (শনিবার):   আনলিমা ইয়ার্ন, দুপুর ১২:০০ টায়।

২৭ এপ্রিল ( সোমবার): এনসিসি ব্যাংক, দুপুর ২:৫০ টায়।

                                    এএমসিএল (প্রাণ), বিকাল ৩:০০ টায়

                                    রংপুর ফাউন্ড্রি, বিকাল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিকাল ৩:০০ টায়

                                    জেএমআই হসপিটাল, বিকাল ৪:০০ টায়

২৯ এপ্রিল ( বুধবার):  মেঘনা কনডেন্স মিল্ক : দুপুর ২:৩৫ টায়

                                  মেঘনা পেট, বিকেল ৩:০০ টায়

৩০ এপ্রিল ( বৃহস্পতিবার): মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : দুপুর ২:৪৫ টায়

অর্থনীতি এর আরও খবর