প্রধানমন্ত্রীর সাক্ষাতে প্রণয় ভার্মা

img

‘বাংলাদেশ-ভারত পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান হবে’

প্রকাশিত :  ০৭:৩১, ০৬ এপ্রিল ২০২৬

‘বাংলাদেশ-ভারত পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান হবে’

জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল আমদানি করা যায় কি না—এ বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে তেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।

দুই দেশের মধ্যে যদি পজিটিভ সম্পর্ক থাকে, তাহলে অনেক কিছুর সমাধান হবে।’

তবে শেখ হাসিনার সঙ্গে ভারতে যে সম্পর্ক ছিল, সে রকম আর হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হাসিনার পার্ট শেষ।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।’ 

দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির।

জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১১:২৬, ১৩ মে ২০২৬

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দপ্তর জানিয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও এক হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে দুইজন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গাজীপুরে ৫ খুন : ময়নাতদন্তে উঠে এলো নৃশংস হত্যার ভয়াবহ চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।