img

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত :  ১২:৩৭, ০৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:২৬, ০৬ এপ্রিল ২০২৬

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানানো হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কাছে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

আজ সোমবার (৬ এপ্রিল) এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (কুমিল্লা-৪) এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইস্পাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কেরানীগঞ্জ ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

মন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে এর মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি।

img

আরো ১১ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১২:২২, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:

২৩ এপ্রিল, (বৃহস্পতিবার):  হাইডেলবার্গ সিমেন্ট, বিকাল ৩:১৫ টায়।

                                             সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকাল ৪:০০ টায়।

২৫ এপ্রিল (শনিবার):   আনলিমা ইয়ার্ন, দুপুর ১২:০০ টায়।

২৭ এপ্রিল ( সোমবার): এনসিসি ব্যাংক, দুপুর ২:৫০ টায়।

                                    এএমসিএল (প্রাণ), বিকাল ৩:০০ টায়

                                    রংপুর ফাউন্ড্রি, বিকাল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিকাল ৩:০০ টায়

                                    জেএমআই হসপিটাল, বিকাল ৪:০০ টায়

২৯ এপ্রিল ( বুধবার):  মেঘনা কনডেন্স মিল্ক : দুপুর ২:৩৫ টায়

                                  মেঘনা পেট, বিকেল ৩:০০ টায়

৩০ এপ্রিল ( বৃহস্পতিবার): মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : দুপুর ২:৪৫ টায়

অর্থনীতি এর আরও খবর