img

৩ দিন টানা বৃষ্টির আভাস

প্রকাশিত :  ১৬:৫৭, ০৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪০, ০৬ এপ্রিল ২০২৬

৩ দিন টানা বৃষ্টির আভাস

টানা দাবদাহের পর সারা দেশে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে।

তবে আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর আগামী ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ।

তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

 এদিক থেকে গত দুই দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। এতে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই।

আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ এর আরও খবর

img

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত :  ১০:৫৮, ২০ মে ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের খাবার ঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য তৈরি করা সবজি মুখে দিয়ে ফেলে দেন তিনি।

আজ বুধবার (২০ মে) সকালে খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের খোঁজখবর নেন ও হাসপাতালে সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

এতে উপস্থিত কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এ সময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীদের সঙ্গে কথা বলে রাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ঘটনা হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে ধমক দেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় মন্ত্রী জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছে।

তখনই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকায় ফোন করেন। তিনি জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।


বাংলাদেশ এর আরও খবর