img

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

প্রকাশিত :  ০৭:৪২, ০৭ এপ্রিল ২০২৬

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন । আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে মূলত দুটি প্রধান বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় বাস্তবায়নের দাবি। দুই, দেশে চলমান তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি।

বৈঠক শেষে আজ দুপুরেই আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১১:২৬, ১৩ মে ২০২৬

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দপ্তর জানিয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও এক হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে দুইজন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গাজীপুরে ৫ খুন : ময়নাতদন্তে উঠে এলো নৃশংস হত্যার ভয়াবহ চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।