img

মজার ছলেই ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

প্রকাশিত :  ০৯:২২, ০৯ এপ্রিল ২০২৬

মজার ছলেই ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

জনপ্রিয় বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে সম্প্রতি রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন না দীপিকা এবং কেন স্বামীর সাফল্যে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে মুখ খুললেন এই অভিনেত্রী।

তবে সমালোচনার জবাব দিতে গিয়ে রাগ না দেখিয়ে বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন দীপিকা। সম্প্রতি একটি ভাইরাল রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে? 

এমনমন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘দ্বিতীয়টাই সত্যি, আমার বন্ধু... আমি “ধুরন্ধর ২” তোমাদের সবার আগেই দেখে ফেলেছি।’ এরপর মজার ছলে যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’

দীপিকার এই সংক্ষিপ্ত কিন্তু বুদ্ধিদীপ্ত জবাব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার ভক্তরাও সমালোচকদের পাল্টা জবাব দিতে শুরু করেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’


বিনোদন এর আরও খবর

img

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

প্রকাশিত :  ০৮:১০, ১২ মে ২০২৬

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।