img

টাওয়ার অব লন্ডন ভ্রমণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

প্রকাশিত :  ০৮:১৮, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪২, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার অব লন্ডন ভ্রমণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ — টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং প্রকল্প আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭শে এপ্রিল) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক-এর শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে দুপুর ১২টায় টাওয়ার অব লন্ডনের উদ্দেশ্যে আনন্দযাত্রা শুরু করা হয়।

সে সময় উপস্থিত হয়ে ট্যুর রিপোর্টিং-এ অংশগ্রহণ করেন—ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা, সহকারী সম্পাদক আসমা মতিন, সহকারী সম্পাদক এ রহমান অলি, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক ইমরান তালুকদার, সদস্য শাখাওয়াত ইসলাম ফরাজী, প্রভাষক আবদুর রহিম ও হ্যাপী শারমিনসহ আরও অনেকে।

টেমস নদী-এর তীরে অবস্থিত টাওয়ার অব লন্ডনে পৌঁছে প্রায় তিন ঘণ্টা রাজকীয় দুর্গের বিভিন্ন ভবন ও জাদুঘর পরিদর্শন করে ট্যুর রিপোর্টিং সম্পন্ন করা হয়।

বক্তারা বলেন—“আজ আমরা অনেক কিছু শুনলাম, জানলাম এবং দেখলাম।” তারা আরও বলেন, টাওয়ার অব লন্ডন হলো টেমস নদীর তীরে অবস্থিত লন্ডনের একটি ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ ও জাদুঘর, যা প্রায় ১,০০০ বছর ধরে ব্রিটিশ ইতিহাসের সাক্ষী।

এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মূলত উইলিয়াম দ্য কনকারর ১০৭৮ সালে এটি একটি রাজকীয় দুর্গ ও কারাগার হিসেবে নির্মাণ করেন।

বর্তমানে এটি লন্ডনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা হিস্টোরিক রয়্যাল প্যালেসেস দ্বারা পরিচালিত হয়ে আসছে।

img

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত :  ১০:০৬, ৩০ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ফের ৪ দিনের রিমান্ড আবেদন করেন। 

রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

দেলোয়ার হত্যা মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতা করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়।


জাতীয় এর আরও খবর